তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৯৪
তিনি বলেনঃ (الَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ) যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে (৯ঃ ৩৪)। আয়াতটি নাযিল হওয়ার পর এক দিন আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম। কতক সাহাবী তাঁকে বললেনঃ সোনা-রূপার বিষয়ে এ (কঠোর) বাণী নাযিল হয়েছে। আমরা যদি জানতাম কোন সম্পদটি উত্তম তা হলে আমরা সে সম্পদ সঞ্চয় করতাম। তিনি বললেনঃ সর্বোত্তম সম্পদ হল জিকিররত জিহ্বা, কৃতজ্ঞ অন্তর এবং মুমিনা স্ত্রী, যে স্বামীর ঈমানে সহযোগিতা করে।