Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৭৩

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন ওহী নাযিল হত তখন আমরা তাঁর মুখের কাছে মৌমাছির আওয়াজের মত গুনগুন শব্দ শুনা যেত। একদিন তাঁর উপর ওহী নাযিল হল। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। তাঁর থেকে ওহী নাযিল হওয়ার অবস্থা অপসৃত হলে তিনি কিবলার দিকে ফিরলেন এবং দুই হাত তুলে বললেনঃ ইয়া আল্লাহ্! আমাদের জন্য বর্ধিত কর এবং আমাদের জন্য কম করো না; আমাদের সম্মানিত কর, আমাদের হেয় করো না; আমাদের দান কর, আমাদের বঞ্চিত করো না; আমাদের প্রাধান্য দাও, আমাদের উপর কাউকে প্রাধান্য দিও না; আমাদের সন্তুষ্টি দান কর আর তুমিও আমাদের উপর সন্তুষ্ট থাক। এরপর তিনি বললেনঃ আমার উপর দশটি আয়াত নাযিল হয়েছে। যে এগুলো প্রতিষ্ঠা করবে সে জান্নাতে দাখিল হবে। তারপর তিনি পাঠ করলেনঃ (قدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ) এভাবে ক্রমান্বয়ে দশ আয়াত শেষ করলেন।

ছবি বানান