Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২০৫

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা-এর ঘরে অবস্থান কালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই আয়াতটি নাযিল হলঃ (إنمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا) তখন তিনি ফাতিমা এবং হাসান ও হুসায়ন রাদিয়াল্লাহু আনহুম-কে ডেকে আনলেন এবং একটি চাদরে তাদের আবৃত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাঁর পিঠের পেছনে তাঁকে চাদরটি দিয়ে তিনি ঢেকে ফেললেন। এরপর বললেনঃ হে আল্লাহ্! এরা আমার আহলে বায়ত, পরিবার-পরিজন। তাদের থেকে আপনি অপবিত্রতা বিদূরিত করে দিন এবং তাদের পরিপূর্ণভাবে পবিত্র করে দিন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বললেনঃ হে আল্লাহর নবী! আমিও এদের সঙ্গে আছি? তিনি বললেনঃ তুমি তো তোমার স্থানে আছই। তুমি তো কল্যাণের মাঝেই রয়েছো।

ছবি বানান