Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২১৯

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন স্ত্রীর বাসর উদযাপন উপলক্ষে আমাকে পাঠালেন। আমি কিছু লোককে খাবার পৌঁছালাম। খাওয়ার পর তারা বের হয়ে গেলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর ঘরের দিকে গেলেন। এরপর দেখলেন, দু’জন লোক বসে আছে। তিনি আবার ফিরে গেলেন। তখন এই দু’জন উঠে দাঁড়াল এবং বের হয়ে গেল। তখন আল্লাহ্ তা’আলা এই আয়াত নাযিল করেনঃ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ হে মু’মিনগণ, তোমাদের অনুমতি দেওয়া না হলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করে ভোজনের জন্য নবী গৃহে প্রবেশ করবে না (সূরা আহযাব ৩৩ঃ ৫৩)।

ছবি বানান