Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২২০

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন। আমরা তখন সা’দ ইবন উবাদা রাদিয়াল্লাহু আনহু-এর মজলিসে ছিলাম। এমন সময় বশীর ইবন সা’দ রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেন, আল্লাহ্ তা’আলা আমাদের আপনার উপর সালাত পাঠের নির্দেশ দিয়েছেন। কি পদ্ধতিতে আমরা সালাত (নামায) পাঠ করব? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। আমাদের মনে হচ্ছিল তাঁকে যদি এই প্রশ্ন না করা হত। পরে তিনি বললেনঃ তোমরা বলবেঃ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ আর সালাম তো ঐরূপ যেমন তোমাদের শিখানো হয়েছে।

ছবি বানান