Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৬২

প্রায় ২ মিনিট · ১৬৮ শব্দ

তিনি বলেন, আমি উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছিঃ আমরা কোন এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বলতে গেলাম। কিন্তু তিনি চুপ করে রইলেন। এরপর আবার কথা বললাম কিন্তু তিনি চুপ করে রইলেন। তখন আমি আমার বাহন উটটি চালিয়ে সরে এলাম। আমি নিজেকে লক্ষ্য করে বললামঃ হে খাত্তাবের বেটা, তোমার মা পুত্রহারা হোন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তুমি তিন তিনবার একটি বিষয়ে জিজ্ঞাসা করেছ কিন্তু তিনি একবারও তোমার সঙ্গে কথা বলেন নি। তোমার বিষয়ে কুরআনে কিছু নাযিল হওয়াটা বিচিত্র নয়। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বেশীক্ষণ অপেক্ষা করতে পারি নি অমনি জনৈক আহবানকারীকে আমার নাম নিয়ে ডাকতে শুনতে পেলাম। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম। তিনি বললেনঃ হে খাত্তাব পুত্র। আজ রাতে আল্লাহ্ তা’আলা আমার উপর এমন একটি সূরা নাযিল করেছেন, যার বিনিময়ে সূর্যোদিত হয় এমন সব জিনিস (পৃথিবীর সবকিছু) লাভও আমার প্রিয় নয়। সেটি হলঃ (إنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا)

ছবি বানান