Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩১৪

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি বলেনঃ গাযওয়ায়ে তাবুকে আবদুল্লাহ ইবন উবাই বলেছিলেন, আমরা যদি মদীনায় ফিরে যেতে পারি তবে সম্ভ্রান্তরা নিকৃষ্টদেরকে আবশ্যই সেখান থেকে বের করে দেবে। তখন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসি এবং বিষয়টি সম্পর্কে তাকে আবহিত করি। কিন্তু সে কসম করে বলে যে, এমন কথা সে বলেনি। এতে আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে খুব নিন্দা করে। তারা বলল তুমি এরূপ করতে গেলে কেন? আমি আমার বাড়ি চলে এলাম এবং ক্ষোভে-দুঃখে-চিন্তায় শুয়ে রইলাম। শেষে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন অথবা আমিই তার কাছে গেলাম। তিনি বললেন আল্লাহ তা’য়ালা তোমার সত্যবাদীতা প্রকাশ করছেন। এই প্রসঙ্গে নাযিল হয়ঃ (هم الَّذِينَ يَقُولُونَ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا) -(সূরা মুনাফিকুন ৬৩ঃ ৭)

ছবি বানান