Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩১৫

প্রায় ২ মিনিট · ১৯৪ শব্দ

তিনি বলেনঃ আমরা এক গাযওয়াহ অভিযানে ছিলাম। বর্ণনাকারী সুফয়ান (রহঃ) বলেন এটি ছিল বানু মুত্তালিক (মুরায়সী) যুদ্ধ। ঘটনাক্রমে একজন মুহাজির জনৈক আনসারীর নিতম্বে ঘুষি মারে। আনসারী ব্যক্তিটি তখন (সাহায্যের জন্য) আনসারীদের আহবান জানায়। এদিকে মুহাজির ব্যক্তিটি মুহাজিরদের আহবান জানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বলেনঃ এ জাহেলী ডাক কেন? সাহাবীরা বললেনঃ জনৈক মুহাজির ব্যক্তি জৈনক আনসারীর নিতম্বে ঘুষি মেরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ছেড়ে দাও তা এত পুঁতিগন্ধময় কথা। আবদুল্লাহ ইবন উবাই ইবন সালুলও তা শুনল। সে বলল এরা এমন করেছে না কি? আল্লাহর কসম আমরা যদি মদীনায় ফিরে যেতে পারি তবে সম্ভ্রান্তরা (মদীনাবাসীরা) নিকৃষ্টদের (মুহাজিরদের) আবশ্যই সেখান থেকে বের করে দিবে। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন আমাকে ছেড়ে দিন ইয়া রাসূলাল্লাহ! এ মুনাফিকটার গর্দান উড়েয়ে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ছেড়ে দাও ওকে। মুহাম্মদ তার সঙ্গিদের হত্যা করেছেু এ কথা যেন মানুষ না বলে। আমর ব্যতীত অন্যান্য রবীরা বলেনঃ আবদুল্লাহ ইবন উবাই এর ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার পিতাকে বলেছিলেনঃ আল্লাহর কসম তুমি নিজে হীন এবং এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সম্মানিত, এ কথা স্বীকার না করা পর্যন্ত তুমি যেতে পারবে না। শেষে তাকে তা স্বীকার করতে হল।

ছবি বানান