Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩১৭

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

জৈনক ব্যক্তি ’হে মুমিনগণ! তোমাদের স্ত্রী ও সন্তান সন্তুতির মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু। সুতরাং তাদের বিষয়ে সতর্ক থাক। (সূরা তাগবুন ৬৪ঃ ১৪) আয়াতটি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করল তিনি বলেনঃ মক্কাবাসীদের কিছু লোক ইসলাম গ্রহণ করেন। তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হিজরত করে চলে আসতে ইচ্ছা করেন। কিন্তু তাদের স্ত্রী ও সন্তান-সন্ততিরা তাদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম এর কাছে আসার জন্য ছেড়ে দিতে অস্বিকৃতি জানায়। শেষে তারা রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম এর কাছে হিজরত করে আসতে সক্ষম হলেন। দেখতে পেলেন যে লোকেরা দীনের বিষয়ে অত্যন্ত প্রজ্ঞাবান হয়ে গেছে। এতদ্দর্শনে তারা তাদেও স্ত্রী ও সন্তান-সন্তদিদের শাস্তি দিতে মনস্থ করেন। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা নাযিল করেনঃ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلاَدِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ (আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।

ছবি বানান